Skip to content
Latest stories

Stock news

চোটপাট দেখালো স্বল্প মূলধনী কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, ১৪৩ টির দর কমেছে, এদিন অনেক মৌলভিত্তির কোম্পানিসহ ১৭৫টির বেশি শেয়ারও ক্রেতা সংকটে থেকেছে। অথচ দর বৃদ্ধিতে চোটপাট দেখিয়েছে দুর্বল ও স্বল্প মূলধনী কোম্পানিগুলো।এদিন সবচেয়ে বেশি বেড়েছে মনোস্পুল পেপারের। আগের কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৪১ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬২ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ৪০ পয়সা বা ৮.৪৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। এটি এ ক্যাটাগরি হলেও স্বল্প মূলধনী কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৯ কোটি ৩৯ লাখ টাকা মাত্র এবং সর্বশেষ দর অনুযায়ী এর পিই রেশিও ৪ি২.৫৫ পয়েন্ট।দর বৃদ্ধির দ্বিতীয় তালিকায় উঠে আসা ওরিয়ন ইনফিউশনের ৭.৫১ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। এটি ‘এ’ ক্যাটাগরির স্বল্পমূলধনী কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি ৩৬ লাখ টাকা মাত্র। সর্বশেষ দর অনুযায়ী এর পিই রেশিও অবস্থান করছে ১৪৫.৮৩ পয়েন্টে।দর বৃদ্ধির তৃতীয় তালিকায় উঠে আসা জেমিনি সী ফুডের ৭.২৫ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। এটিও ‘এ’ ক্যাটাগরির স্বল্প মূলধনী কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ দর অনুযায়ী এর পিই রেশিও ২০.২ পয়েন্ট।চতুর্থ অবস্থানে উঠে আসা মুন্নু এগ্রো মেশিনারির ৫.৯৩ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। এটিও ‘এ’ ক্যাটাগরির স্বল্প মূলধনী কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২ কোটি ৭৪ লাখ টাকা এবং সর্বশেষ দর অনুযায়ী এর পিই রেশিও ৩০০.৭৫ পয়েন্ট।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play