Skip to content
Latest stories

Stock news

চলতি সপ্তাহে আসছে ১২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইন্দোবাংলা ফার্মা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেনসন, লাভেলো আইস্ক্রিম, পদ্মা অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, গ্লোবাল হেভিকেমিক্যাল, মতিন স্পিনিং, ফার্মা এইডস, মেঘনা পেট্রোকেমিক্যাল এবং জিকিউ বলপেন। সভায় কোম্পানিগুলোর মধ্যে- ইন্দোবাংলা ফার্মা, গোল্ডেনসন, লাভেলো আইস্ক্রিম, পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, গ্লোবাল হেভিকেমিক্যাল, ফার্মা এইডস এবং মেঘনা পেট্রোকেমিক্যাল ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবো। একই সভায় ডিবিএইচ ফাইন্যান্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, মতিন স্পিনিং এবং জিকিউ বলপেন ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এদিকে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবো। একই সভায় কোম্পানিটি জানুয়ারি’-মার্চ’২৬ প্রথম প্রান্তিক, এপ্রিল থেকে জুন’২৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক এবং জুলাই থেকে সেপ্টেম্বর’২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play