Stock news
চলতি বছরে লাফার্জের দ্বিতীয় অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরে (২০২২) দ্বিতীয় বারের মতো অন্তর্বর্তী লভ্যাংশ (Interim Dividend) ঘোষণা করেছে। এ দফায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৮ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে। এটি নগদ লভ্যাংশ।মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত ১০ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।LankaBangla securites single pageকোম্পানি ঘোষিত এই অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে লাফার্জের শেয়ার থাকবে তারা আনুপাতিক হারে ঘোষিত লভ্যাংশ পাবেন।উল্লেখ, এর আগে গত জুলাই মাসে অর্ধবার্ষিক আয়ের বিপরীতে কোম্পানিটি ১৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ১১ আগস্ট। ইতোমধ্যে ওই লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে।চলতি বছরে দুই দফায় লাফার্জহোলসিম ৩৩ শতাংশ অন্তর্বতী লভ্যাংশ দিয়েছে।