Skip to content
Latest stories

Stock news

ছয় কোম্পা‌নি‌তে ভর ক‌রে উত্থা‌নে শেয়ারবাজার

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস (০৬ অ‌ক্টোবর) বৃহস্প‌তিবার সূচক বে‌ড়ে‌ছে সা‌ড়ে ২৪ পয়েন্ট। সূচ‌কের এমন উত্থা‌নে স‌র্বোচ্চ অবদান ছি‌লো সাত কোম্পানি। এই ছয় কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৪২ পয়েন্ট। এই ছয় কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বিকন ফার্মা, ও‌রিয়ন ইন‌ফিউশন, সোনালী পেপার, ক‌হিনুর কে‌মিক‌্যালস, ও‌রিয়ন ফার্মা এবং বে‌ক্সিম‌কো ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই ছয় কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ও‌রিয়ন ফার্মা‌সি‌টিক‌্যালস লিডম‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৭১ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬.৪৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮০ টাকা ৮০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ও‌রিয়ন ইন‌িফিউশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৪৬ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.০২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫৪ টাকায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল সোনালী পেপার অ‌্যান্ড বোর্ড মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৬১ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৮১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯৯ টাকা ৩০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিলো ক‌হিনুর কে‌মিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.১১ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৭৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮৬ টাকায়। ‌সূচক টেনে তোলার পঞ্চম কোম্পনি ছিল ও‌রিয়ন ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.৯৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৭৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ টাকায়। ‌সূচক টেনে তোলার ৬ষ্ঠ কোম্পনি ছিল বে‌ক্সিম‌কো ফার্মা‌সি‌টিক‌্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.০৭ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.০২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৯ টাকা ৮০ পয়সায়। ‌

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play