Skip to content
Latest stories

Stock news

চার্টার্ড লাইফের লেনদেনের তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবু আগামী ৩০ অক্টোবর (রবিবার)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “CLICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৫। কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার ২৬ অক্টোবর (বুধবার) প্রেরণ করা হয়েছে।এর আগে গত ২৫ সেপ্টেম্বর ২০২২ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়।আরও পড়ুন:গুটিকয়েক কোম্পানি নিয়ে চলছে শেয়ারবাজারকোম্পানি সূত্রে জানা যায়, গত ৬ জুলাই শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮২৭তম কমিশন সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করে।কোম্পানিটি জানায়, শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।শেয়ারবাজার থেকে উত্তোলন করা টাকা সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play