Skip to content
Latest stories

Stock news

চার খাতের বদৌলতে লেনদেন চাঙ্গা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার যদিও ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স কমেছে ৪.৪৩ পয়েন্ট কমেছে তথাপি ৭১৩ কোটি টাকার লেনদেন হয়ে আগের দিনের চেয়ে ২ কোটি টাকার লেনদেন বেড়ে চাঙ্গাভাব বজায় রেখেছে। লেনদেন সামান্য বৃদ্ধিতে অবদান রেখেছে ৪ খাত। এগুলো হলো: তথ্যপ্রযুক্তি, ওষুধ ও রসায়ন, বিবিধ এবং জীবন বিমা। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যপ্রযুক্তি খাতটি ১১টি কোম্পানি সমন্বয়ে ছোট একটি খাত হলেও সাম্প্রতিককালে এককভাবে লেনদেনে চমক সৃষ্টি করে নেতৃত্বে চলে আসছে। আজও ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে তথ্যপ্রযুক্তি খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১৩২ কোটি ৩৪ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ২০.৫৯ শতাংশ।লেনদেনের শীর্ষস্থান দখল করেছে এই খাতের জেনেক্স ইনফোসিস। আজ কোম্পানিটির ৬৬ লাখ ৭৮ হাজার ৬৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৫.১৫ শতাংশ।শীর্ষ লেনদেনের ষষ্ঠ স্থানটিও দখল করেছে এই খাতের বিডিকম অনলাইন। আজ কোম্পানিটির ৫০ লাখ ৭৮ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৮.৯৪ শতাংশ। এই খাতে দর বৃদ্ধিতে এগিয়ে রয়েছে আইটি কনসালট্যান্টস। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ২.২২ শতাংশ। অগ্নি সিস্টেমস দর বৃদ্ধির পঞ্চম সর্বোচ্চ স্থান দখল করে আছে।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৯৬ কোটি টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৪.৯৩ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১২.৪২ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ৯.২২ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play