Skip to content
Latest stories

Stock news

চাঙা বাজারে তিন কোম্পানিকে টার্গেট করে বড় ধরনের বিনিয়োগ

পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৯৩ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। অর্থাৎ কিছু সংখ্যক বিনিয়োগকারী কোম্পানি তিনটিতে বড় ধরনের বিনিয়োগ করেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, ডমিনেজ স্টিল এবং আলহাজ টেক্সটাইল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৭ শতাংশ।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ৫৬ কোটি ৭৩ লাখ, ডমিনেজ স্টিলের ৩ কোটি ৫২ লাখ ৯ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৩ কোটি ২ লাখ ৮৩ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৩১ হাজার ৪১ হাজার, বিকন ফার্মার ২ কোটি ২৮ লাখ ৫০ হাজার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার, সোনারী পেপারের ১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ১ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play