Skip to content
Latest stories

Stock news

ব্যতিক্রম ধারায় শীর্ষ লেনদেনের দুই কোম্পানি

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা দশ কোম্পানির মধ্যে আট কোম্পানিরই শেয়ার দরে পতন হয়েছে। ব্যতিক্রম কেবল স্বল্প মূলধনী দুই কোম্পানির। বিনিয়োগকারীদের চাহিদার কারণে মন্দা বাজারেও শেয়ার দুটির দর বেড়েছে। কোম্পানি দুটি হলো-সোনালী পেপার ও অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সোনালী পেপারের দর বেড়েছে ৪.৩৬ শতাংশ এবং অ্যাপেক্স ফুটওয়ারের দর বেড়েছে ৬.২৭ শতাংশ। আগের সপ্তাহেও কোম্পানি দুটির শেয়ার দরে ঊর্ধ্বগতি ছিল।অন্যদিকে, সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসির দর কমেছে ২.৫৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৭.৫৫ শতাংশ, শাইনপুকুরের ৯.৩৯ শতাংশ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৩.২৬ শতাংশ, সী পার্ল হোটেলের ৪.৮৫ শতাংশ, জেমিনি সী ফুডের ৯.৩১ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের ১.৭১ শতাংশ।কোম্পানিগুলোর মধ্যে আগের সপ্তাহে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, সী পার্ল হোটেল, জেমিনি সী ফুড ও আমরা নেটওয়ার্কের শেয়ার দর বেড়েছিল। যে কারণে গেল সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ার দর সংশোধন হয়েছে।অন্যদিকে, আগের সপ্তাহেও বিএসসি, জেনেক্স ইনফোসিস ও শাইনপুকুরের শেয়ার দর কমেছিল। টানা দুই সপ্তাহে কোম্পানি তিনটির দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play