Stock news
বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭১ প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, ১৫৯টির দর কমেছে, ১৫৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইনডেক্স এগ্রোর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস মঙ্গলবার ইনডেক্স এগ্রোর ক্লোজিং দর ছিল ১১৪ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২৫ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মীর আখতারের ৯.৯২ শতাংশ, সী-পার্ল হোটেলের ৯.৯১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৭৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.৫৮ শতাংশ, বিডিকমের ৬.৯৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৬.৪৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.৬৩ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৪৩ শতাংশ এবং ইন্দোবাংলা ফার্মার ৫.৩৮ শতাংশ দর বেড়েছে।