Skip to content
Latest stories

Stock news

বসুন্ধরা পেপারের ইপিএস বেড়েছে ৬৮ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬৮ শতাংশের বেশি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসার, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭১ পয়সা বা ৬৮ দশমিক ২৭ শতাংশ। আর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play