Skip to content
Latest stories

Stock news

বৃহস্পতিবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। আজ কোম্পানিটির ১৭৮ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেবেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ৯ লাখ ৫ হাজার টাকার।জেএমআই হসপিটাল ৬২ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডিকম, নাহি অ্যালুমিনিয়াম, ইউনিক হোটেল, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, শাইনপুকুর সিরামিকস, লাফার্জহোলসিম এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play