Skip to content
Latest stories

Stock news

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দর বেড়েছে, ৮৫টির দর কমেছে, ১৮৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে বিডিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস বুধবার বিডিকমের ক্লোজিং দর ছিল ৬৬ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬১ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ টাকা ৮০ পয়সা বা ৭.২৬ শতাংশ। এর মাধ্যমে বিডিকম ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৫.৪৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.৪৫ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ৩.৮৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৪১ শতাংশ, এনার্জিপ্যাকের ৩.২৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.২২ শতাংশ, লুব রেফের ৩.১৬ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৩.১৩ শতাংশ, মীর আক্তারের ৩.০২ শতাংশ দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play