Skip to content
Latest stories

Stock news

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, ৭৮টির দর কমেছে, ১৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস মঙ্গলবার এডিএন টেলিকমের ক্লোজিং দর ছিল ৬৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এডিএন টেলিকম ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসোসিয়েট অক্সিজেনের ১০ শতাংশ, পেনিনসুলা হোটেলের ১০ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ, লুবরেফের ৯.৯৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৯.৯৫ শতাংশ, ফাইন ফুডসের ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯১ শতাংশ, এনার্জিপ্যাকের ৯.৭৪ শতাংশ দর বেড়েছে

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play