Skip to content
Latest stories

Stock news

বৃহস্পতিবার ব্লক মার্কেটের ৩ কোম্পানির বিশাল লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩২ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ৬৯ কোটি ৯৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ১২ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকার।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- গ্রামীন ফোনের ৫ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকার, বিকন ফার্মার ৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার, সী পারলের ৩ কোটি ৬৮ লাখ ৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার টাকার, ইন্ট্রাকোর ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play