Skip to content
Latest stories

Stock news

বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮১ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ২০ কোটি ২৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭৬ লাখ ১১ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আনোয়ার গেলভানাইজিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার টাকার।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সী পার্র হোটেলের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- এসবিএসি ব্যাংকের ৬ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকার, এডিএন টেলিকমের ২ কোটি ৪ লাখ ৫৪ হাজার টাকার, সাউথ ইস্ট ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকার, ইউনিলিভারের ১ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার, কেডি সল্ট এর ১ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকার, সালভো কেমিকেলের ১ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play