Skip to content
Latest stories

Stock news

বোর্ড সভার তারিখ জানাল ৯ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি লভ্যাংশ ঘোষণা এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো : ওরিয়ন ইনফিউশন, এসিআই ফর্মূলেশন, এসিআই, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, রেনেটা, বিবিএস কেবলস, বিবিএস এবং বেঙ্গল উইন্ডসোর।কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৩ নভেম্বর, বিকাল ৪টায়, এসিআই ফর্মূলেশনের ১৩ নভেম্বর বিকাল পৌনে ৩টায়, এসিআইয়ের ১৩ নভেম্বর বিকাল ৪টায়, ইউনিক হোটেলের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, তিতাস গ্যাসের ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায়, রেনেটার ১২ নভেম্বর দুপুর ২টায়, বিবিএস কেবলসের ১০ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, বিবিএসের ১০ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় এবং বেঙ্গল উইন্ডসোরের বোর্ড সভা ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর এসিআই ফর্মূলেশন, এসিআই, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, রেনেটা, বিবিএস কেবলস, বিবিএস ও বেঙ্গল উইন্ডসোরের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play