Skip to content
Latest stories

Stock news

বোনাসের পরিবর্তে নগদ লভ্যাংশ দেবে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসাবে ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ২০ শতাংশ নগদ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশে অসম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি কোম্পানিটিকে ১০ শতাংশ বোনাসের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার পরামর্শ দিয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play