Skip to content
Latest stories

Stock news

বঙ্গজের মুনাফা প্রথম প্রান্তিকে কমলেও দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) খাদ্য ও আনুসঙ্গিক খাতের স্বল্প মূলধনী কোম্পানি বঙ্গজ লিমিটেডের মুনাফা কমলেও দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বঙ্গজের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০৬ পয়সা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে ০১ পয়সা।তবে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ০২ পয়সা।।অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা।। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ০৯ পয়সা।। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০৩ পয়সা।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ২০ টাকা ৯৩ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play