Skip to content
Latest stories

Stock news

বন্ডের সুখবরে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমায় বন্ডে বিনিয়োগকে অন্তর্ভূক্ত করা হবে না বলে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।। এরফলে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের সক্ষমতা বাড়ার সুযোগ তৈরী হয়েছে। আর এই সুখবরেই ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার।বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৯ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, দর কমেছে ৪৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৫ টির।ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮৪ কোটি ১৫ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮৮ পয়েন্টে। সিএসইতে ১২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪ টির দর বেড়েছে, কমেছে ২৩ টির এবং ৬০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play