Skip to content
Latest stories

Stock news

ব্লকে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেনে হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৪২ লাখ ৫৮ হাজার ৯৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বুধবার (২৯ মার্চ) ব্লকে সর্বোচ্চ লেনদেন করা আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার।ব্লকে শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ৭ কোটি ১২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, কাশিম ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড এবং রেনেটা লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play