Skip to content
Latest stories

Stock news

ব্লকে লেনদেন ৮৯ কোটি টাকার

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২৩ নভেম্বর) ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে।জানা গেছে, কোম্পানিগুলোর এক কোটি ০৫ লাখ ৪১ হাজার ৩৭১টি শেয়ার ১৪৪ বার হাত বদলের মাধ্যমে ৮৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে।কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play