Skip to content
Latest stories

Stock news

ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৮ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা ছয় কোম্পানির মধ্যে রয়েছে ফরচুন সুজ, সাউথ বাংলা এগ্রিকালচার, স্কয়ার ফার্মা, আইপিডিসি, গ্রামীণফোন এবং ব্যাংক এশিয়া লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটিরও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশ।জানা গেছে, এই ছয় কোম্পানির মধ্যে আজ ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ২০ লাখ টাকার। অন্যদিকে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকার।স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ০১ লাখ টাকার, আইপিডিসির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৯৯ লাখ টাকার, গ্রামীণফোনের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৪৮ লাখ টাকার এবং ব্যাংক এশিয়ার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ২ কোটি ৭৯ লাখ, ইন্ট্রাকোর ১ কোটি ২৬ লাখ, লাফার্জহোলসিমের ১ কোটি ৯৭ লাখ টাকা এবং ন্যাশনাল লাইফের ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play