Stock news
ব্লকে ২০২২ সালে লেনদেন ২০২ কোটি টাকা বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বছরের ব্যবধানে লেনদেন ২০২ কোটি টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ২০২২ সালে শেষ কার্যদিবস ব্লক মার্কেটে লেনদেন দাঁড়ায় ১৪ হাজার ২,৫৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার৷ আর ২০২১ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৪ হাজার ০৫১ কোট ০৮ লাখ ৩০ হাজার টাকার। এহিসেবে বছরের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন ২০২ কোট ১১ লাখ ২০ টাকার টাকা বা ১.৪৪ শতাংশ বেড়েছে।