Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কটে ৩৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৪৪ হাজার ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৫৪ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ লিমিটেডের। কোম্পানিটি ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।সাউথবাংলা ব্যাংক ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম, বিকন ফার্মা ১ কোটি ৯৮ লাখ, বেক্সিমকো ১ কোটি ৫০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ১৪ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৫৭ লাখ, মালেক স্পিনিং ১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play