Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি ২৩ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে মুন্নু সিরামিক, সী পার্ল হোটেল এবং রেনেটা লিমিটেড। এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। এই তিন কোম্পানির মধ্যে মুন্নু সিরামিক আজ মূল মার্কেটেও লেনদেনের শীর্ষে উঠে এসেছে। আর সী পার্ল হোটেল লেনদেনে ৫ম স্থান দখল করেছে।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সী পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৮ কোটি ০৯ লাখ ৫০ হাজার টাকার।এছাড়া, ব্লক মার্কেটের লেনদেনের নেতৃত্বে থাকা অন্যান্ন কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ১ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকার উল্লেখযোগ্য শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play