Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে মোট ৪৬টি কোম্পানি। এসব কোম্পানির মোট ৩২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো,- বেক্সিমকো ফার্মা, সি পার্ল হোটেল এবং আলহাজ টেক্সটাইল।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৮ শতাংশ।LankaBangla securites single pageজানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার, সি পার্ল হোটেলের ৪ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার, গ্রমীণফোনের ১ কোটি ৯১ হাজার ৭৩ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪২ লাখ ১২ হাজার, বিডি থাইফুডের ১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার, স্কয়ার ফার্মার ৯২ লাখ ৯১ হাজার,রংপুর ডেইরির ৮৫ লাখ ৪৫ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play