Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে সর্বোচ্চ দরে বিএসসির লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির মোট ৪১ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ও তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার , মেট্রো স্পিনিংয়ের ২ কোটি ৮৪ লাখ ১৮ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ২ কোটি ৭০ লাখ ৮ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ২ লাখ ১০ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১ লাখ ৩০ হাজার, রেনেটা লিমিটেডের ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ২৯ হাজার ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play