Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে লেনদেন ৮৯ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিগুলোর এক কোটি ৩১ লাখ ৬৭ হাজার ২৬৮টি শেয়ার ১১৮ বার হাত বদলের মাধ্যমে ৮৯ কোটি ০৭ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে।কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৫ কোটি ৫৩ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার টাকার ফরচুনের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play