Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সোমবার ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭১ লাখ ৪৯ হাজার ১১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ৯৮ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের। কোম্পানিটি ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ১৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ২ কোটি ৯৮ লাখ টাকা, বসুন্ধরা পেপার মিল ১ কোটি ৩১ লাখ, ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৫৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২ কোটি ৭০ লাখ টাকা, সোনালী পেপার ৩ কোটি ১২ লাখ এবং তিতাস গ্যাস ৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play