Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫ লাখ ১৪ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৫ কোটি ৪০ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুকের। বেক্সিমকো গ্রীণ সুকুক ২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।LankaBangla securites single pageবেক্সিমকো ফার্মা ২৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।সী পার্ল বীচ ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কস ২ কোটি ২৬ লাখ, এডিএন টেলিকম ১ কোটি ৩০ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৩ কোটি ৬৬ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বেক্সিমকো ১ কোটি ৩ লাখ, আইবিবিএল সেকেন্ড পারপেচ্যুয়াল বন্ড ১ কোটি ২৯ লাখ, ম্যারিকো ১ কোটি ৬৫ লাখ, মোজাফফর হোসেন স্পিনিং ১ কোটি ৪০ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play