Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৯২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯২ কোটি ৪১ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।সোনালী পেপার লিমিটেড ১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।সী পার্ল বীচ ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজ ১ কোটি টাকা,এডিএন টেলিকম ১ কোটি ২৭ লাখ, ই-জেনারেশন ১ কোটি ১২ লাখ, ফরচুন সুজ ৮ কোটি ৭১ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৬ কোটি ১৫ লাখ টাকা, কেডিএস অ্যাক্সেসরিজ ২ কোটি ৯৪ লাখ, নাহি অ্যালুমিনিয়াম ১ কোটি ৩১লাখ, ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৯৯ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১ কোটি ৪৮ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ১ কোটি ৫৭ লাখ টাকা ও ইউনিয়ন ইন্স্যুরেন্স ১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play