Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৯৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ১৬ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।সাউথবাংলা ব্যাংক ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসি ১ কোটি ৪০ লাখ, বীচ হ্যাচারি ৫ কোটি ৭৮ লাখ, বেক্সিমকো ১ কোটি ২৪ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১ কোটি ৪৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৫৬ লাখ, ডমিনেজ স্টিল ৩ কোটি ৫৭ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৭৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৪ কোটি ৬০ লাখ, শাইনপুকুর সিরামিকস ১ কোটি ৩১ লাখ টাকা এবং স্কয়ার ফার্মা ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play