Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৯ লাখ ৮৪ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৫ কোটি ৩০ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটি ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।ব্রাক ব্যাংক লিমিটেড ১৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৪ কোটি ৮৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ৪০ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৪ কোটি ৩৭ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৩৭ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৫৬ লাখ, কোহিনুর কেমিক্যাল ১ কোটি ২৩ লাখ, ম্যারিকো ১ কোটি ১৬ লাখ, ফার্মা এইডস ২ কোটি ১৭ লাখ, সোনালী পেপার ৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play