Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৭০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৪ লাখ ৪৩ হাজার ১২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭০ কোটি ৩ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।আইপিডিসি ফিন্যান্স ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ২ কোটি ১৭ লাখ, বিএটিবিসি ২ কোটি ৪৩ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ১৫ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৮৪ লাখ, বিএসআরএম স্টিল ১ কোটি ২৭ লাখ, গ্রামীণফোন ২ কোটি ৭৭ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ১৫ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ১ লাখ, মুন্নু সিরামিকস ২ কোটি ২ লাখ, ওরিয়ন ফার্মা ১ কোটি ২ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৭৩ লাখ, সোনালী পেপার ৩ কোটি ৫৪ লাখ ও স্কয়ার ফার্মা ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play