Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৫৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৬৪ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৯ কোটি ৯৮ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।সী পার্ল বীচ ৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম ১ কোটি ৪৮ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৭ কোটি ৫৮ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৭৮ লাখ, বিএটিবিসি ১ কোটি ৮৫ লাখ, বেঙ্গল উইন্ডসোর ১ কোটি ২৭ লাখ, বেক্সিমকো গ্রীণ সুকুক ৩ কোটি ৬৯ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ৮৫ লাখ, মেট্রো স্পিনিং ৪ কোটি ২ লাখ ও স্কয়ার ফার্মা ২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play