Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ৪৮ হাজার ৭৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৩১ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডে। কোম্পানিটি ১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।রেনেটা লিমিটেড ৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।স্কয়ার ফার্মা ৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ১ কোটি ৩ লাখ, বেক্সিমকো ১ কোটি ৮২ লাখ, ব্রাক ব্যাংক ৪ কোটি ৩৩ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ২ কোটি ৯৯ লাখ, ফরচুন সুজ ১ কোটি, গ্রামীণফোন ১ কোটি ১৫ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play