Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ৪৮ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৭১ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।বিডি ফিন্যান্স ৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বেক্সিমকো ফার্মা ১ কোটি ২৩ লাখ, লাফার্জহোলসিম ১ কোটি ৭ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ১৩ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play