Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ১৩৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৯ কোটি ৭৪ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুকের। কোম্পানিটি ৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।বেক্সিমকো ফার্মা ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।সী পার্ল বীচ ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইল ৩ কোটি ৮০ লাখ, ব্যাংক এশিয়া ৩ কোটি ২৯ লাখ, ফরচুন সুজ ৮ কোটি ৭৮ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৫৭ লাখ, পাওয়ার গ্রীড ২ কোটি ৬১ লাখ ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play