Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ১২৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৪৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৫ কোটি ৩৩ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ৪১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।ফরচুন সুজ ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।সী পার্ল বীচ ১৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ১ কোটি ১৬ লাখ, ব্যাংক এশিয়া ১কোটি ৪৯ লাখ, বেক্সিমকো ১ কোটি ৬৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ৩ কোটি ২৩ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৬২ লাখ, সিলকো ফার্মা ১ কোটি ১০ লাখ ও স্কয়ার ফার্মা ৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play