Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে ১০৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮০ লাখ ২ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৮ কোটি ৩৩ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুকের। বন্ডটি ৪০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।বেক্সিমকো ফার্মা ৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।সী পার্ল বীচ ৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কস, একমি ল্যাবরেটরিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, ডমিনেজ স্টিল, ই-জেনারেশন, ইস্টার্ন হাউজিং, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, আইএফআইসি ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, লাভেলো আইসক্রিম, মালেক স্পিনিং, ম্যারিকো, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ব্যাংক, দ্য পেনিনসুলা, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রেনেটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play