Skip to content
Latest stories

Stock news

বিটকয়েনের মান ৩০ হাজার ডলার ছাড়াল

সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মান ৩০ হাজার কোটি ডলার ছাড়াল। ২০২২ সালের জুনের পর সর্বোচ্চে উঠল এ ডিজিটাল মুদ্রাটির মান। চলতি বছরের শুরুতে যে মান ছিল তার তুলনায় ৮০ শতাংশেরও বেশি বেড়েছে বিটকয়েনের মান। খবর দ্য স্ট্রেইটস টাইমস।চলতি বছরে বিটকয়েন ঘুরে দাঁড়াতে শুরু করলেও ২০২১ সালে রেকর্ড যে মান অর্জন করেছিল তার চেয়ে বেশ পিছিয়ে রয়েছে এ ক্রিপ্টোকারেন্সিটি। ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের মান রেকর্ড সর্বোচ্চ ৬৮ হাজার ৭৮৯ ডলারে দাঁড়িয়েছিল। তবে ২০২২ সালে যেভাবে পতনের মধ্য দিয়ে গিয়েছে তা বিবেচনায় নিলে ৩০ হাজার ডলার অনেক আশাব্যঞ্জক। বিশেষ করে গত মাসে তিনটি মার্কিন ব্যাংক বিপর্যয়ে পড়লে ঘুরে দাঁড়াতে শুরু করে বিটকয়েন। অস্থিতিশীল আর্থিক খাতের চেয়ে অনেকের কাছে বিটকয়েন ভালো বিনিয়োগ অপশন হিসেবে হাজির হয়েছে

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play