Skip to content
Latest stories

Stock news

বিপরীতমূখী দেশের দুই শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবস (০৫ জানুয়ারি) রোববার দেশের দুই শেয়ারবাজার বিপরীতমূখী আচরণ করেছে। দেশের পধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের পতনের মাধ্যমে দিন শেষ হয়েছে। অপরদিকে সিএসইসিতে সূচক বেড়েছে একটি বাদে সবগুলো, আবার লেনদেনও ছিল উর্ধ্বমূখী। আর আগের কার্যদিবসের মতো আজও লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।রোববারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯২.৩০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫২.১৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.৫০ পয়েন্টে।ডিএসইতে আজ ২৮৪ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৮১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ০১ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির, শেয়ার দর কমেছে ১২২টির এবং ১৬৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১২.৬১ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দর বেড়েছে, কমেছে ৪০টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play