Skip to content
Latest stories

Stock news

বিপরীতমুখি অবস্থানে উভয় শেয়ারবাজার

: সপ্তাহের চতুর্থ কাযদিবস বুধবার (০৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কিছুটা ঊর্ধ্বমুখি থাকলেও কমতে দেখা গেছে সিএসইসর প্রধান সূচক। এরই ফলে আজ দেশের উভয় শেয়ারবাজারকেই বিপরীতমুখি অবস্থানে দেখা গেছে। দেশের উভয় শেয়ারবাজার বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৩.৬৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৭.২৩ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩.৫৪ পয়েন্টে।ডিএসইতে আজ ৩১১ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ৩৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৯৭ লাখ টাকার।ডিএসইতে আজ ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির, শেয়ার দর কমেছে ৩০টির এবং ২৪২টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫১.৭২ পয়েন্টে। সিএসইতে আজ ১১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ২৩টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play