Skip to content
Latest stories

Stock news

বিনিয়োগে ফিরেছেন এক লাখের বেশি বিনিয়োগকারী

চলতি বছরের জুলাই মাসে পেছনের দিকে ছুটতে থাকা শেয়ারবাজার আগস্ট আর সেপ্টেম্বরে সামনের দিকে এগোতে থাকে। যা অক্টোবর মাসের প্রথম দিক পর্যন্ত উত্থানে রয়েছে। আর এই উত্থান ধারার কারণে শেয়ারবাজার থেকে কোম্পানিগুলোর শেয়ারও কিনতে শুরু করে বিনিয়োগকারীরা। যার কারণে শেষ তিন মাসে ১ লাখ ১০ হাজারের বেশি শেয়ার শূন্য বেনিশিফিয়ারি ওনার্স (বিও) হিসাবধারী শেয়ার কিনেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, জুলাই মাসের ১০ তারিখ শেয়ার শূন্য বিও হিসাব ছিল ৪ লাখ ৮৪ হাজার ৫০২টিতে। আর অক্টোবর মাসের ১০ তারিখ পর্যন্ত শেয়ার শূন্য বিও হিসাব দাঁড়ায় ৩ লাখ ৭৩ হাজার ৭৯২টিতে অর্থাৎ এ সময়ে শেয়ার শূন্য বিও হিসাব ১ লাখ ১০ হাজার ৭১০টি কমেছে।এদিকে জুলাই মাসের ১০ তারিখ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২০ লাখ ২৯ হাজার ০০৮টিতে। আর অক্টোবর মাসের ১০ তারিখ বিও হিসাব দাঁড়ায় ১৮ লাখ ৪৯ হাজার ৮৩৬টিতে। অর্থাৎ এই তিন মাস শেয়ারবাজার থেকে বিও কমেছে ১ লাখ ৭৯ হাজার ১৭২টি।এছাড়া শেয়ারবাজারের মোট ১৮ লাখ ৪৯ হাজার ৮৩৬টি বিও হিসাবের মধ্যে অক্টোবর মাসের ১০ তারিখ শেয়ার রয়েছে এমন বিও হিসাব দাঁড়ায় ১৪ লাখ ০৩ হাজার ২৩৪টিতে। আর জুলাই মাসের ১০ তারিখ শেয়ার রয়েছে এমন বিও হিসাব ছিল ১৪ লাখ ৩৭ হাজার ৬৯৮টি। অর্থাৎ এই তিন মাসের ব্যবধানে ৩৪ হাজার ৪৬৪ বিও হিসাবধারী শেয়ার বিক্রি করে তাদের বিও হিসাব শূন্য করেছে।অপরদিকে অক্টোবর মাসের ১০ তারিখ পর্যন্ত বিও হিসাব খোলার পর তাতে শেয়ার ক্রয় করেনি এমন হিসাব দাঁড়ায় ৭২ হাজার ৮১০টিতে। আর জুলাই মাসের ১০ তারিখ অব্যবহৃত বিও হিসাব ছিল ১ লাখ ০৬ হাজার ৫২৫টি বিও হিসাবে। অর্থাৎ এই তিন মাসে অব্যবহৃত বিও হিসাব কমেছে ৩৩ হাজার ৭১৫টি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play