Skip to content
Latest stories

Stock news

বিমা কোম্পানির প্রধান নির্বাহীদের অতিরিক্ত সুবিধায় নিষেধাজ্ঞা

দেশের জীবন বিমা এবং সাধারণ বিমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বেতন-ভাতার বাইরে অতিরিক্ত সুবিধা প্রদান নিষিদ্ধ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।গত সোমবার (১২ সেপ্টেম্বর) আইডিআরএ এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী স্বাক্ষরিত একটি চিঠি দেশের সমস্ত লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে।চিঠিতে বলা হয়েছে, কিছু বিমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা তাদের বেতন-ভাতার বাইরে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন, যেমন পারফরম্যান্স বোনাস, লাভ বোনাস, অতিথি ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড। যা বিমা আইন ২০১০ এর পরিপন্থী। এসব কোম্পানির বিরুদ্ধে বিমা আইন ২০১০ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।আইডিআরএ বিমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পলিসিধারীদের স্বার্থ রক্ষার জন্য এ নির্দেশনা জারি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।আইডিআরএ-এর এক পদস্থ কর্মকর্তা শেয়ারনিউজকে এই বিষয়ে বলেন, বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় অনেক বিদেশের তুলনায় তুলনামূলকভাবে বেশি। বিগত কয়েক বছরে, আইডিআরএ কর্তৃক আরোপিত বিভিন্ন পদক্ষেপ এবং জরিমানার কারণে অতিরিক্ত খরচ কিছুটা কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play