Skip to content
Latest stories

Stock news

বিমা খাতের শেয়ারে চাঙ্গা প্রবণতা

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ বিশাল পতন হলেও তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে একমাত্র বিমাখাতে চাঙ্গা প্রবণতা বজায় রয়েছে। দিনের শুরুতে লেনদেন পতন প্রবণতা দিয়ে শুরু করে শেষ পর্যন্ত পতন দিয়ে শেষ করেছে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স কমেছে ২৩.৫৬ পয়েন্ট।আজ লেনদেন হয়েছে ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা। এর আগের দিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯০০ কোটি ৪৮ লাখ টাকা। এই হিসাবে আজ লেনদেন বেড়েছে ৩৪ কোটি টাকা।আজকের এই সূচক পতনের দিনে লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে অন্যতম বৃহৎ খাত হিসেবে পরিচিত বিমা খাত।বিমা খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ২৮টি বা ৫০ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। ১৮টি বা ৩২.১৪ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। ১০টি বা ১৭.৮৫ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।বিমা খাতে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ইন্সুরেন্সের ১ টাকা ৫০ পয়সা বা ৩.৮২ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ২ টাকা ৩০ পয়সা বা ৩.৬৭ শতাংশ, সন্ধানী ইন্সুরেন্সের ৯০ পয়সা বা ৩.১৮ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ১ টাকা ৮০ পয়সা বা ২.৪৭ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ১ টাকা ৪০ পয়সা বা ২.৩৬ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ১ টাকা ৪০ পয়সা বা ২.০৫ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play