Skip to content
Latest stories

Stock news

বিমা খাতের ঘুম ভাঙ্গায় বেড়েছে লেনদেন

দীর্ঘদিন ঝিমিয়ে থাকা বীমা খাতের কোম্পানিগুলো শেয়ার হঠাৎ জ্বলে উঠেছে। এই খাতের বেশিরভাগ কোম্পানি ফ্লোর প্রাইস থেকে মাথা নারা দিয়ে জেগে উঠেছে। বীমা খাতের কোম্পানিগুলো হঠাৎ এমন জ্বলে ওঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এর তথ্য জানা গেছে।জানা গেছে, শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেশের শেয়ারবাজার সূচক কিছুটা কমে লেনদেন শেষ হয়েছে।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৯৪.২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৩৮ এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৯.৭০ পয়েন্টে এবং দুই হাজার ৩০৮.০৫ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪১৬ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৯৪ কোটি ১১ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, শেয়ার দর কমেছে ৯৩টির এবং ১৭৫টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১১০.৯১ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ৬৭টির আর ১১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play