Skip to content
Latest stories

Stock news

বিক্রির চাপে শেয়ারবাজারে পতন

অর্থনৈতিক মন্দা এবং ফ্লোর প্রাইসের কারণে দীর্ঘদিন মন্দা দেশের শেয়ারবাজার। এরমধ্যে একদিন একটু ভালো লেনদেনের পাশাপাশি সূচকের উত্থান হলেই পরের দিন লেনদেন ও সূচকরে পতন হয়। এমন নীতিতে গেলো কিছুদিন ধরেই চলছে দেশের উভয় শেয়ারবাজার। অর্থাৎ বাজার খারাপের মধ্যে কিছু বিনিয়োগকারী বেশি পতনের দিনে শেয়ার কিনলেও, একটু উত্থানের দিন বা তার পরের দিন শেয়ার বিক্রি করে সামান্য মুনাফা তুলছে।বিনিয়োগকারীদের এমন নীতির কারণে একদিন লেনদেন ও সূচক বাড়লেও পরের দিন সূচকও লেনদেনের পতন হয়। আর এমন নীতিতেই গতকাল শেয়ারবাজারের লেনদেন ও সূচক বাড়লেও আজ শেয়ার বিক্রির চাপে কমেছে সূচক ও লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জ বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, দর কমেছে ১৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৪ টির। ডিএসইতে ৬০৮ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪০ কোটি ১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে। সিএসইতে ১৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ৬৩টির এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play