Skip to content
Latest stories

Stock news

বিক্রির চাপে বাজারে বড় পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। শেয়ার বিক্রির চাপে বাজারে লেনদেন বাড়লেও সূচকের পতন হচ্ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৫ পয়েন্টে।এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১ টির, দর কমেছে ১১০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। ডিএসইতে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৩ কোটি ৫৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে। সিএসইতে ১৭০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দর বেড়েছে, কমেছে ৫০টির এবং ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play