Skip to content
Latest stories

Stock news

বিক্রেতার অভাব ২ কোম্পানিতে

ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ারে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো : মনোস্পুল পেপার এবং ওরিয়ন ইনফিউশন।জানা গেছে, মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর সোমবার ছিল ২৮০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮৪ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০৫.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২৪.৫০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর সোমবার ছিল ৭৯৯.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮২৪ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫৯.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫৯.৯০ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play